1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

নেত্রকোনা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ আবু তাহের খান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নেত্রকোনা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মো. আবু তাহের খান। এর আগে তিনি প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ও পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজটির তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল বাসেতকে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের প্রাণিবিদ্যা বিভাগে বদলি করা হয়। পরে ১৫ সেপ্টেম্বর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান। মঙ্গলবার তাকে ভারমুক্ত করে অধ্যক্ষ পদে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আবু তাহের খান ১৯৯৬ সালের ৮ আগস্ট শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের প্রভাষক পদে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে যোগদান করেন। এরপর তিনি কর্মজীবনে সরকারি আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, গৌরীপুর সরকারি কলেজ, দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজে শিক্ষকতা করেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে গবেষণা কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন তিনি। সবশেষ ২০২৩ সালের ২১ মার্চ নেত্রকোনা সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান প্রফেসর আবু তাহের খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি