1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

গৌরীপুরে ভিমরুলের কামড়ে ৩০ জন আহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে ভিমরুলের কামড়ে প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পেয়েছে। রোববার উপজেলার গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে গাছে ভিমরুলের বাসা রয়েছে। রোববার দুপুরে ওই সড়ক হয়ে যাতায়াতের সময় পথচারী, যাত্রী ও যান চালকসহ অন্তত ৩০ জন ভিমরুলের কামড়ে আহত হয়।

ভিমরুলের কামড়ে আহতরা হলেন রহিমা (২৮), রাব্বি (১৬), রমজান (৩৫), আঃ খালেক (৬০), সাদ্দাম (১৬), রাফাত (২১)সহ ৩৫ জন।

পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের গৌরীপুর উপজেলার মাঠকর্মী আহত ফেরদৌসী বেগম বলেন, লামাপাড়া থেকে ইজিবাইকে রোগীদের নিয়ে আসার সময় গাভীশিমুল বড় মসজিদের সামনে আসতেই অনেকগুলো ভিমরুল ইজিবাইকের ভেতর ঢুকে পড়ে। এসময় ৪০দিন বয়সী শিশু সহ ৮ জন কামড়ে আহত হই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. হারুন-অর-রশিদ জানান, ভীমরুলের কামড়ে আহত হয়ে অনেকেই উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে নারী সহ দশজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি