1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গণভবন পরিদর্শনে ৩ উপদেষ্টা: জাদুঘর বানাতে আজকের মধ্যে কমিটি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

গণভবনকে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর বানানোর কাজ শিগগিরই শুরু হবে। এই জন্য আজকের মধ্যে একটি কমিটি গঠন করা হবে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান গণভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা এসব তথ্য জানান।

এর আগে আজ সকালে জাদুঘর বানানোর কাজ শুরুর জন্য প্রাথমিকভাবে গণভবন পরিদর্শনে আসেন তারা। এ সময় উপদেষ্টারা বলেন, গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে। এজন্যই প্রাথমিকভাবে আজ আমরা গণভবনের ভেতরের বিভিন্ন বিষয় দেখতে এসেছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়। জাদুঘরে রূপান্তরের পর সেটি জনগণের জন্য উন্মুক্ত থাকবে।

সেদিন উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠক শেষে সেদিন সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে। সে সময় যেমন ছিল, গণভবনকে সেভাবে রেখেই জাদুঘরটি করা হবে।

তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়াসহ আরও অনেক দেশে এমন মেমোরিয়াল আছে। তাদের থেকে জেনে এ জাদুঘর করা হবে, যেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি