1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর চীন সফরে আপত্তি নেই ভারতের: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ভারতের আপত্তি নেই। তিনি ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চীন সফরের বিষয়টি অবহিত করেছিলেন। বুধবার (৩ জুলাই) তিনি এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা গত ১৫ বছর ধরে তাই করছি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তরিত করেছিল।

ড. হাছান মাহমুদ বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক কেবল শ্রমিক রপ্তানির মধ্যে সীমাবদ্ধ নয়। সৌদি আরব বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ এবং সৌদী আরবের কিছু অসাধু শ্রম রপ্তানিকারকদের কারণে যারা গিয়ে কাজ পায় না তাদের ঠেকাতে দু’দেশের মধ্যে একটি যৌথ টাস্কফোর্স গঠন করার বিষয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৮ জুলাই চার দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন পর দ্বিপক্ষীয় এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে কমপক্ষে ১০টি চুক্তি স্বাক্ষর হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি