1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

শেরপুরে কৃষক খুনের ঘটনায় ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার ৩

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছামেদুল হক কেনা (৬৫) নামে এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ১০/১২ জনসহ মোট ৩৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। ২৯ জুন শনিবার রাতে নিহতের ছেলে মো. পারভেজ মিয়া বাদী হয়ে পল্লী চিকিৎসক আলমগীর আলামিন হারুনকে (৪৫) প্রধান আসামি করে সদর থানায় ওই মামলা দায়ের করেন।

এদিকে ওই মামলায় এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে মো. মজিবুর রহমান (৫০), তার ছেলে মো. সাব্বির (২২) ও জাহিরুল ইসলামের ছেলে মো. রুমান মিয়া (২৮)।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, ওই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ৭ দিনের পুলিশ রিমাণ্ডের আবেদনসহ রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, ২৯ জুন শনিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছামেদুল হক কেনা নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী পল্লী চিকিৎসক মো. হারুন ও সিদ্দিক খলিফাসহ প্রতিপক্ষের লোকজন। উভয় পক্ষের মধ্যে এক খন্ড জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি