1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনে মিলল গুরুত্বপূর্ণ সূত্র একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে দেখা করলেন স্বামী সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

ঝিনাইগাতীতে আদিবাসী শিশুর ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪

শেরপুরের ঝিনাইগাতীতে এক গারো আদিবাসী শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আদিবাসীরা। আজ সকালে উপজেলার মরিয়মনগর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে আয়োজকরা।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), জনউদ্যোগ, এইচআরডি, টিডব্লিউএ ঝিনাইগাতী, আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, বিএমডব্লিউ, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), পিলাচ এর ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা, দ্রুত সময়ের মধ্যে ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া আদিবাসী এক কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগে ওই দিনই ফাহিম (১৩) নামে এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ফাহিম কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি