1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে দুই নারী পোশাকশ্রমিকের মৃত্যু

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

deadময়মনসিংহের ভালুকায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুই নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাতিবেড় এলাকার মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও একই এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পোশাকশ্রমিকদের বহন করা অটোরিকশাটি ভালুকার ভরাডোবার দিকে যাচ্ছিলো। অন্যদিকে মুরগীবাহী একটি পিকআপ ঘাটাইলের দিকে যাওয়ার সময় ওই এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘন কুয়াশার কারণে ঘটা এ সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিকের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি