1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৭

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

ব্রাজিলে যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন বলে কতৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় রবিবার (২৮ জানুয়ারি) ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে এ ঘটনা ঘটে।

দমকল বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। এরপর স্থানীয় সময় সকাল ১০ টা ৩০ মিনিটে মাঝ আকাশেই বিমানটি বিধ্বস্ত হয়।

দমকল বাহিনী জানায়, এ ঘটনায় সাতজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তারা জানিয়েছিল, তিনজনের লাশ উদ্ধার হয়েছে।

বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সে স্থানটি পাহাড়, ঘাস ও বন-জঙ্গলে ঘেরা ছিল। বিমানের ধ্বংসস্তূপের বেশ কয়টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বিমানের ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে থাকতে দেখা যায়।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি