1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ময়মনসিংহে ট্রাকচাপায় মা-মেয়েসহ নিহত ৩

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ময়নসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভাবকির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০), তার তিন বছরের শিশুকন্যা আদিবা এবং গোড়শাইল গ্রামের মিনাল চন্দ্র দাস (৬৫)।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টার দিকে মুক্তাগাছা থেকে টাঙ্গাইলগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে যাচ্ছিল। ভাবকির মোড় চেরুমন্ডল নির্মাণাধীন ব্রিজের কাছে যেতেই কালীবাড়ী থেকে আসা মুক্তাগাছাগামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয় সেটি। এ সময় অটোতে থাকা মা-মেয়েসহ তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অটোচালকসহ গুরুতর আহত আরও চারজনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি