1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করল হেফাজতে ইসলাম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

ঢাকায় ২৯ ডিসেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহাসমাবেশ স্থগিতের কথা জানানো হয়।

দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে মহাসমাবেশ স্থগিত করা হয়েছে বলে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা কিফায়াতুল্লাহ আজাহারীর সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

৮ ডিসেম্বর ঢাকার বায়তুল মোকাররমের উত্তর ফটকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী নেতা–কর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত হেফাজতের নেতা–কর্মীদের নামে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।

হেফাজত ইসলামের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেফাজতে ইসলামের নীতিনির্ধারণী ফোরামের মুরব্বিরা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ নীতিনির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি