1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

নির্বাচনে প্রার্থী হয়ে বহিষ্কৃত হলেন বিএনপির সাবেক এমপি সরোয়ার

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

দল নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার। এতে তাকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক শাহ শহীদ সারোয়ারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

২০০১ সালে ফুলপুর-তারাকান্দা আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়ে এমপি হয়েছিলেন শাহ শহীদ সরোয়ার। এরপর ২০০৮ ও ২০১৮ সালেও দলের মনোনীত প্রার্থী ছিলেন তিনি। গত বুধবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে পরদিন জমা দেন সরোয়ার। প্রার্থী হওয়ার বিষয়ে জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি