1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

গাজীপুরে জুতা তৈরির কারখানায় আগুন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

গাজীপুরে জুতা তৈরির কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় শনিবার বিকেলে একটি জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুটওয়্যার লিমিটেড নামের একটি জুতা তৈরি কারখানাটি একতলা একটি ভবন। ওই ভবনের একপাশে জুতা তৈরির কেমিক্যাল রাখা হয়ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কেমিক্যাল থেকে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত্র ঘটে। এ সময় ওই ভবনে থাকা শ্রমিকেরা দৌড়ে বেরিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড, কাশিমপুরসহ আশপাশের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল ইসলাম জানান, আগুনের সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত্র ঘটেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি