1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ডিবি পরিচয়ে মামলার ভয় দেখান ৩ ফুটের মফিজ!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

রাজবাড়ীতে ডিবি পুলিশ কর্মকর্তা পরিচয়ে মামলার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে মো. শামসুর রহমান মফিজ (২৮) নামে ৩ ফুট উচ্চতার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মফিজ পাংশা উপজেলার চর ঝিকড়ী পশ্চিমপাড়া এলাকার মো. হারেজ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২১ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে মফিজ সোহেল রানা নামে এক ব্যক্তিকে ফোন করে নিজেকে গুলশান ডিবি ঢাকার একজন কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে জানান, তার নামে অজ্ঞাত মার্ডার মামলা হয়েছে। মামলা থেকে রক্ষা পেতে হলে ২০ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে মামলাটি গুলশান থানা থেকে পাংশা থানায় ট্রান্সফার করা হবে।

সোহেল রানা টাকা না দেয়ায় মফিজ অন্য একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে পাংশা থানার অফিসার পরিচয় দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে আবারও ২০ হাজার টাকা দাবি করেন। এমন অভিযোগ পাওয়ার পর পাংশা থানা পুলিশ মফিজকে কৌশলে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে মফিজ প্রতারণার কথা স্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার আরও বলেন, মফিজের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় প্রতারণার মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল রানা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি