1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ঈশ্বরগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

পনেরই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও গণভোজের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে পৌর এলাকার পাটবাজার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কদ্দুস, শওকত জাহান মুকুল, সাবেক দপ্তর সম্পাদক আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুল্লাহ মিলন, আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন ভুইয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান স্বপন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম লিটন, সহ দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন রাহুল, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম আনোয়ার, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা, তারুন্দিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান মাহমুদ রানা, সম্মানিত সদস্য সামী উসমান গণি, আনোয়ারুল হক, আব্দুর রাশিদসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি