1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

বংশালে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ আহত ৭

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

বংশালে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ আহত ৭

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বংশালের আরমানিটোলা এলাকায় সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছে। এছাড়া এ ঘটনায় সড়কের একপাশ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে।

বুধবার বিকেলে আরমানিটোলা মাঠের গেটের পশ্চিম পাশের সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- নোয়াব আলী, আব্দুর রব ও সিরাজ। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের অপারেটর আনিস জানান, আরমানিটোলায় সড়কের ম্যানহোলে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ারের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন গুরুতর অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি