1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে বর্গাচাষির জমির ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
ময়মনসিংহ সদর উপজেলার চর নীলক্ষিয়া ইউনিয়নের সাহেবকাচারি এলাকায় কৃষকের পাকা বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ মে) ওই এলাকার বর্গাচাষী আব্দুল মোতালেব মিয়ার ৫০ শতক জমির ধান কাটেন তারা।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ূন কবির হিমেল ও সদর উপজেলা শাখার সভাপতি রাজীবুল বিপ্লবের নেতৃত্বে জেলা, সদর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এতে অংশ নেন।
হুমায়ূন কবির হিমেল বলেন, চলতি মাসটি দুর্যোগপ্রবণ। এ মাসে অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। সেজন্য যার যার অবস্থান থেকে অসহায় কৃষকদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী আহবান জানিয়েন। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় শ্রমিক সংকটে পড়া ময়মনসিংহ সদরের বর্গাচাষী আব্দুল মোতালেব মিয়ার ৫০ শতক জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি আমরা। পুরো বোরো মৌসুমে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি