1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

নেত্রকোণায় পানিতে ডুবে ২ বোনসহ তিন শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

নেত্রকোণায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চরপাড়া গ্রামের গিরিন্দ্র সুত্রধরের মেয়ে দিয়া সুত্রধর। অন্যজন একই বাড়ির দীপক সুত্রধরের মেয়ে মেঘলা সুত্রধর। তারা বাট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই শিশু শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের কংস নদে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির করে ওই নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে জেলার দুর্গাপুরে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাবুব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের খলিলুর রহমানের ছেলে। শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চারিয়া পূর্বপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ এপ্রিল) চারিয়া মাসকান্দার পূর্বপাড়া গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায় মাহাবুব। শুক্রবার দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে যায় মাহাবুব। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, নিহত শিশুর মা-বাবাকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি