1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ঝিনাইগাতীতে ২৯৮ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩

শেরপুরের ঝিনাইগাতীতে ২৯৮ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে থানা পুলিশ। রবিবার (১২ মার্চ) উপজেলার কদমতলী বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

ঝিনাইগাতী থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে ঝিনাইগাতী বাজার থেকে শেরপুরগামী একটি প্রাইভেটকারকে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ সদস্যদের।

এসময় বাজারে কর্তব্যরত পুলিশের এসআই মাসুদ রানা ও এএসআই আতিক প্রাইভেটকারটিকে সিগন্যাল দিলে দ্রুতগতিতে শেরপুরের দিকে যেতে থাকে গাড়িটি। পরে পুলিশ সদস্যরা প্রাইভেটকারটিকে আটক করতে ধাওয়া করে। ধাওয়া খেয়ে প্রাইভেট কারটি তিনানী বাজার হয়ে কদমতলী বাজারে গিয়ে পাশের একটি সড়কে প্রাইভেটকারটি রেখে চালকসহ মাদক কারবারীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি আটক করে গাড়িটিতে তল্লাশী চালিয়ে কারটির পিছনের অংশে ১২টি প্যাকেট থেকে ২৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি