1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

পিএসএলে রান-বন্যা, এক ম্যাচেই ৫১৫ রান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩

রানের বন্যা বইছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। বাবর আজমের পেশোয়ার জালমি তো টানা দুই ম্যাচে ২৪০ এরও বেশি টার্গেট দিয়ে ম্যাচ হেরেছে। তবে শনিবার মুলতান সুলতানস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচে যা হলো তা রীতিমতো অবিশ্বাস্য।

ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। পুরো ম্যাচে উঠেছে ৫১৫ রান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মুলতান সুলতানস ২০ ওভারে ২৬২ রান সংগ্রহ করে। পিএসএলের ইতিহাসে যা সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বিস্ফোরক ইনিংস খেলে নতুন কীর্তি গড়েলেন ওপেনার উসমান খান। মাত্র ৩৬ বলেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছেন তিনি, যা পিএসএলের ইতিহাসে দ্রুততম ব্যক্তিগত শতক। আগের রাতেই মুলতানের হয়েই পেশোয়ার জালমির বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার রাইলি রুশো।

২৬৩ রানের বিশাল টার্গেট দিয়ে নিশ্চিন্তেই থাকার কথা ছিল মোহাম্মদ রিজওয়ানের দল মুলতানের। কিন্তু ঝোড়ো ব্যাটিং করে কোয়েটাও, তাদের ইনিংস থামে ২৫৩ রানে। ফলে মাত্র ৯ রানে ম্যাচটি জিতে মুলতান। দুই দল মিলিয়ে ম্যাচে মোট রান ৫১৫। টি-টোয়েন্টির ২০ বছরের ইতিহাসে এতো রান আসেনি আর কোনো ম্যাচ থেকেই। এর আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টির এক ম্যাচে উঠেছিল ৫০১ রান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি