1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর

বাসচাপায় ওসি নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় বরগুনা জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াস মো. নজরুল ইসলাম মারা গেছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশাল থেকে মোটরসাইকেলযোগে বরগুনা আসছিলেন জেলা বিশেষ শাখার ওসি ওয়াস ও এসআই মো. নজরুল ইসলাম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটা গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হাসপাতালের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বাকেরগঞ্জের তার নিজ বাড়িতে দাফন করা হবে। হানিফ পরিবহনের গাড়িটি বরিশালের গৌরনদী থেকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি