1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ভালোবাসা দিবসে মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিশুরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর ভালোবাসার দিনে মায়ের পা ধুয়ে সম্মান জানিয়েছে টাঙ্গাইলের দেড় শতাধিক শিশু শিক্ষার্থী। তারা ভালোবাসার স্লোগান লেখা মেডেল পরিয়ে দেয় মায়ের গলায়। সন্তানদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন মায়ের।

টাঙ্গাইলের হাতেখড়ি প্রি-প্রাইমারি শহরের এসপি পার্কে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় লায়লা খাতুন নামের এক মা বলেন, ‘বিশ্ব ভালোবাসা দিবসে সন্তানের কাছ থেকে এমনভাবে ভালোবাসা পাব তা কখনো ভাবিনি। এটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। এমন ব্যতিক্রমী উদ্যোগ থেকে সন্তানরা মায়েদের আরও সম্মান করা শিখবে এবং যত্নশীল হবে।’

হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভী বলেন, ‘বিশেষ এই দিনে শিশুদের মনে বাবা-মায়ের প্রতি আরও ভালোবাসা ও তাদের প্রতি যত্নশীল হতে আমরা এ আয়োজন করেছি।’

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী আয়োজন। শিশুরা তাদের মায়ের পা ধুয়ে সম্মান দেখিয়েছে। আমি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি