1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে খুন

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার বিকেলে সদরের চুরখাই এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতরা হলেন- ওই এলাকার আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় বাড়ির পাশে জমি নিয়ে বিরোধ চলছিল আবুল খায়ের ও চাচাতো ভাই কামাল হোসেনের পরিবারের মধ্যে। তারা দু’জন চাচাতো ভাই। জমি নিয়ে বিরোধে দুই পরিবারের মধ্যে মামলাও চলছে আদালতে।

সম্প্রতি আবুল খায়েরের বোনেরা নিজেদের অংশের কিছু জমি বিক্রি করে দেন ময়মনসিংহ নগরীর এক ব্যক্তির কাছে। বুধবার বিকেল ৪ টার দিকে সেই জমি মেপে বুঝিয়ে দিতে যান আবুল খায়ের ও তার ভাই-ভাতিজারা। কিন্তু পূর্ব বিরোধের জের ধরে কামাল হোসেন তার লোকজন নিয়ে হামলা করে খায়েরের উপর। এতে আবুল খায়ের (৬০) তার ছেলে ফরহাদ হোসেন (২০), রিফাত হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২), আবদুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৭) আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেনকে (২০) মৃত ঘোষণা করে। নিহত আবুল খায়ের ওই এলাকার আবদুল খালেকের ছেলে।

নিহতের ভাগ্নে জাহিদ হোসেন বলেন, বিক্রি করা জমি তার মামা মেপে বুঝিয়ে দিতে গেলে কামাল হোসেন তার ছেলেদের নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে তার মামা ও মামাতো ভাই মারা গেছেন। হত্যাকারীদের বিচার চান তিনি।

নিহতের স্ত্রী সুজলা আক্তার বলেন, জমিতে তর্কাতর্কি হচ্ছে শুনে গিয়ে দেখি আমার দেবরকে আঘাত করা হচ্ছে। পাশে আমার স্বামী-সন্তান রক্তাক্ত অবস্থায় পড়েছিল। আমার স্বামী-সন্তানরে ওরা মেরে ফেলছে।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মরদেহ দুটি উদ্ধার করে মমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি