1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

জামালপুরে মহিলা দলের শীতবস্ত্র বিতরণ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

জামালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ে এই কর্মসূচীর আয়োজন করে করেছে জেলা মহিলা দল।

জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা বেগম রুবীসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, সরকার মেগা প্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ নিচ্ছে। সেই ঋণের টাকায় দেশের উন্নয়ন করার কথা, কিন্তু দেশের উন্নয়নের পরিবর্তে সেই টাকা লুটপাট করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উন্নয়ন বেশী হচ্ছে। শেখ হাসিনার অধীনে এদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

পরে দুই শতাধিক অসহায় দরিদ্র মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি