1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি

ভটভটি উল্টে প্রাণ গেলো স্কুল ছাত্রের

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

শেরপুরের নকলায় ভটভটি উল্টে নাজমুল হাসান লিখন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ২১ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বাউশা গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত লিখন নকলা শহরের জালালপুর মহল্লার শহিদুল ইসলামের পুত্র। সে গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অভাবের সংসারে দিনমজুরের কাজ করে লিখন পড়াশোনার খরচ চালাত। শনিবার বিকেলে বাড়ি থেকে ভটভটিতে চড়ে কাঠ গাছ আনতে যাওয়ার পথে বাউশা গ্রামে দিশারী উচ্চ বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি সড়কের পাশে ধানক্ষেতে উল্টে যায়। ওইসময় ভটভটির নিচে চাপা পড়ে লিখন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে লিখনের লাশ থানায় আনা হয়েছে। তবে ভটভটি চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করতে না চাইলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি