1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি

জামালপুরে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

জামালপুরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ১০ দফা দাবী বাস্তবায়ন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড় থেকে একটি গণমিছিল বের করে জেলা বিএনপি। গণমিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সভাপতি শামীম আহমেদ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনসহ অন্যান্যরা।

এ সময় বক্তরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সকল নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী জানান।

কর্মসূচীতে বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি