1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

বকশীগঞ্জে প্রাইভেট কার চাপায় বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

জামালপুরের বকশীগঞ্জে প্রাইভেট কারের চাপায় আব্দুল কুদ্দুস নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টায় বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টি নামক স্থানে মহাসড়কে এ ঘটনা ঘটে। দূর্ঘটনার পর প্রাইভেট কারের নারী চালক পালিয়ে যান। তবে প্রাইভেট কারটি জব্দ করেছে বকশীগঞ্জ হাইওয়ে থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানায়, জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টি নামক স্থানে মহাসড়কে প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-শ-০০-০৪৮৬) প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর প্রাইভেট কারসহ দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। এক পর্যায়ে বেপরোয়া গতির গাড়িটি বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টি মোড়ে জাহিদুল ইসলামের পার্টসের দোকানে ধাক্কা দেয়। ওই সময় দোকানের সামনে বসে থাকা আব্দুল কুদ্দুস (৬৫) প্রাইভেট কারের চাপায় গুরুতর আহত হন। পরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, প্রাইভেট কারটিকে জব্দ করা হয়েছে। মালিকের সন্ধানও পাওয়া গেছে। চালকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি