1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

কিশোরগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকালে এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আশ্রাফুল আলম।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মো. জিল্লুর রহমান, আওয়ামী লীগ সমর্থক এডভোকেট হামিদুল আলম চৌধুরী, আওয়ামী লীগ সমর্থক মো. আজিজুল হক, আওয়ামী লীগ সমর্থক মো. সেলিম, জেলা যুবলীগ নেতা আশিক জামান এলিন ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ উদ্দিন রেণু।

এছাড়া সাধারণ সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ মনোনীত এডভোকেট মো. জিল্লুর রহমান বর্তমানে জেলা পরিষদের প্রশাসক এবং এর আগে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি