1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম কবীর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম কবীরকে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ২য় ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এনামূল হক আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

আরাফাত জানান, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন ২০১৮ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. গোলাম কবীরকে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী তিনি যোগদানের তারিখ থেকে টানা চার বছর ভিসি পদে দায়িত্ব পালন করতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এরপর একই বছরের ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিক উল্লাহ খানকে প্রতিষ্ঠানটির প্রথম ভিসি নিয়োগ দেওয়া হয়। গত ৩১ জুলাই তার চার বছরের মেয়াদ শেষ হয়। এরপর থেকে ভিসির পদটি শূন্য ছিল। অর্থাৎ ড. গোলাম কবীর এ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভিসি হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি