1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ভালুকায় অটো ছিনতাইচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

অটো ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে এবং গতকাল বুধবার বিভিন্ন সময়ে ভালুকা, গফরগাঁও ও হোসেনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুসারে তিনটি অটোও উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মরচি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (২৭), গফরগাঁয়ের ঘাগরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. শাহাব উদ্দিন (৫৮), একই উপজেলার চরালগী গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. মিজান (২২), নিজাম উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (২৫) ও গৌরীপুর সাততী গ্রামের শামছুল হকের ছেলে মঞ্জু মিয়া (৩৫)।

প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল বিকেলেই তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ভালুকা থানার একটি অটো ছিনতাই মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তার করতে গিয়ে ভালুকা মডেল থানা পুলিশ গত মঙ্গলবার রাতে ভালুকার উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার এবং একটি অটো উদ্ধার করে। পরে গ্রেপ্তারকৃত ওই তিনজনের দেওয়া স্বীকারোক্তিমতে গফরগাঁও ও হোসেনপুর এলাকা থেকে আরো দুজনকে গ্রেপ্তার ও দুটি অটো উদ্ধার করে পুলিশ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি