1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

স্টেশনে ফেলে উধাও, প্রেমিকের বাড়ি গিয়েই বিয়ে করল কিশোরী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ে দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসে এক কিশোরী। অনশনে বসে দাবিও আদায় করেছে সে। কোনো কিছুতেই হার মানেনি। আজ সোমবার (৮ আগস্ট) শেষ খবর পাওয়া পর্যন্ত সেই প্রেমিকের সঙ্গে বিয়ে হয়েছে তার।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিকাজানি ইউনিয়নের পশ্চিম কাজলা পাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে আমিনুল ইসলামের সঙ্গে একই গ্রামের এক কিশোরীর ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত শুক্রবার তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা থেকে বাড়ি নিয়ে আসার পথে ময়মনসিংহ রেল স্টেশনে রেখে সেই প্রেমিক উধাও হয়ে যান। অবশেষে নিরুপায় হয়ে সেই কিশোরী ময়মনসিংহ থেকে প্রেমিকের বাড়ি এসে অনশনে বসে। ছেলে বিয়ে করতে রাজি না হওয়ায় স্থানীয় ইউপি মেম্বাররা বিষয়টি টাকা পয়সা দিয়ে মীমাংসার চেষ্টা করে কিন্ত কিশোরী বিয়ের দাবিতে অনড় থাকায় গত রাতেই সেই প্রেমিকের সঙ্গেই বিয়ে হয়েছে তার।

সেই কিশোরী প্রেমিকা বলে, ‘আমিনুল ইসলামের সঙ্গে আমার ৪ বছর ধরে সর্ম্পক। সে আমাকে বিয়ে করার কথা বলে শারীরিক সর্ম্পক করেছে। গত শুক্রবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঢাকা থেকে আমাকে বাড়ি আনার পথে ময়মনসিংহ রেখে পালিয়ে যায়। রাতে আমি ময়মনসিংহ থেকে ব্রহ্মপুত্রযোগে দেওয়ানগঞ্জ পৌঁছালে রেলওয়ে পুলিশ আমাকে একা দেখে দেওয়ানগঞ্জ থানায় নিয়ে যায়। শনিবার বিকাল থেকে আমি বিয়ের দাবিতে আমিনুল ইসলামের বাড়িতে অনশন করেছি। ’

স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস জানান, গতরাতে সেই প্রেমিকের সঙ্গেই প্রেমিকার বিয়ে হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর বলেন ‘এই বিষয়টি থানা পুলিশ সংশ্লিষ্ট নয়। স্থানীয়ভাবেই সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানি। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি