1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

ফুলপুরে শেখ রাসেলের নামে হচ্ছে মিনি স্টেডিয়াম : গণপূর্ত প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ হচ্ছে। চলতি মাসের শেষের দিকে এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

গতকাল শুক্রবার বঙ্গবন্ধুর জেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে ফুলপুরের ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন গণপূর্ত প্রতিমন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ফুলপুর বধ্যভূমি সংলগ্ন কংশ নদীর তীরে অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর ও মনোরম স্থানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। টেন্ডার হয়ে গেছে। চলতি মাসের শেষের দিকেই নির্মাণ কাজ শুরু করা হবে।

এ সময় উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি গোলাম মর্তুজা লাল মিয়া তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি