1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

নেত্রকোনার পূর্বধলা শ্যামগঞ্জ সড়কে ট্রাকচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে। এসময় অটোরিকশাচালক জুনায়েদ ও অটোরিকশার অপর যাত্রী ফজলু মিয়া গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার গোওরাকান্দা গ্রামের শাহজাহান মিয়া (৩০) ও মহিষবের গ্রামের সুরুজ আলী (৬৫)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে হতাহতরা পূর্বধলার হামিদপুর এলাকা থেকে একটি অটোরিকশাযোগে শ‍্যামগঞ্জ বাজারে আসছিলেন। অটোরিকশাটি ওই সড়কের পূর্বধলা উপজেলার মহিষবের এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী সুরুজ আলী নিহত হন। এসময় অটোরিকশা চালক জুনায়েদ ও অপর তিনজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত যাত্রী শাহজাহান মিয়া মারা যান।

শ‍্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাজমুস সাকিব ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক রয়েছে। তবে চালক পালিয়ে গেছে। পরবর্তীতে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি