1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

প্রেমিক-প্রেমিকার পলায়ন, ছেলের মা কে আগুনে পুড়িয়ে মারলো মেয়ের মা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

ময়মনসিংহে প্রেমের সম্পর্কের বিরোধের জের ধরে ছেলের মা লাইলি বেগমকে (৩৫) আগুনে ঝলসে দিয়েছে মেয়ের মা কনা আক্তার (৩৮) ও পরিবারের লোকজন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে নগরীর চর ঈশ্বরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ওই নারীকে ঢাকায় নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই লাইলি বেগমকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায় স্বজনরা। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী মারা যান। এ ঘটনায় ৮ জনকে আসামী করে মামলা করেছে নিহতের পরিবার। রাতে দুইজনকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, লাইলী বেগমের ছেলের সাথে প্রতিবশী খুকি (১৮) নামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক থাকায় গত রবিবার তারা পালিয়ে যায়। এমন ঘটনায় স্থানীয় লোকজন দুই পরিবারকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি মিমাংসা হয়নি। এরই জের ধরে ছেলের মা’কে আগুন দিয়ে ঝলসে দেয় মেয়ের মা কনা ও তার সহযোগিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি