1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ভৈরবে রাইস মিল ধসে দুই শ্রমিক নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর তীরে একটি রাইস মিল ধসে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ভৈরবের বাজারঘাট এলাকায় খাজা রাইস মিলে দুর্ঘটনাটি ঘটে।

নিখোঁজ দুই শ্রমিক হলেন হবিগঞ্জ জেলার লাখাই এলাকার রহমত উল্লাহর ছেলে মো.শরীফ মিয়া (৩০) ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে মো. মুস্তাকিম (২৪)।

ভৈরব পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আল-আমিন জানান, কয়েক মাস আগে রাইস মিলের পাশ থেকে বালু উত্তোলন করার পর থেকে এটি হুমকির মুখে পড়ে। অতিরিক্ত পানির তোড়ে আজ সকাল সাড়ে ৭ টার দিকে রাইস মিলটি ভেঙে পড়ে। এতে দুই শ্রমিক নিখোঁজ হন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, খবর পেয়ে জেলা সদর থেকে ডুবুরিদল সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ চলছে। তবে প্রবল স্রোতের কারণে বেগ পেতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি