1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

জামালপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রকাশ্যে ছুরিকাঘাতে মো. সোহান মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে পৌর শহরের গাবতলী এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত সোহান মিয়া উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরভবসুর পূর্বপাড়া এলাকার সামিউল হকের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ইল্লালের মা’কে আটক করেছে। অভিযুক্ত ইল্লাল সরদার একই গ্রামের মসকটের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে নিহত সোহান মিয়ার দূরসম্পর্কের আত্মীয় অটোচালক ফকির আলীর সঙ্গে অভিযুক্ত ইল্লাল সরদারের অটোতে ওঠা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ইল্লাল সরদার রাগান্বিত হয়ে অটোচালক ফকির আলীকে চড়থাপ্পড় মারেন। বিষয়টি ফকির আলী তাঁর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের জানান। পরে অটোচালক ফকির আলী তাঁর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ইল্লালের বাড়িতে যান। ওই সময় নিহত সোহান তাদের সঙ্গে ছিলেন। ইল্লালকে বাড়িতে না পেয়ে তাঁরা চলে আসেন।

পরে বিকেলে নিহত সোহান গাবতলী এলাকায় ঘুরতে গেলে অভিযুক্ত ইল্লালসহ আরও কয়েকজন সোহান মিয়াকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। মারামারির একপর্যায়ে অভিযুক্ত ইল্লাল সরদার তাঁর সঙ্গে থাকা ছুরি দিয়ে সোহান মিয়ার বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সোহান মিয়া। এরপর ইল্লাল সরদার সেখান থেকে খুব দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতাবস্থায় সোহানকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ইল্লালের মা’কে আটক করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি