1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

গৌরীপুরে ফাঁসিতে ঝুলে রাবি ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মে, ২০২২

ঈদের ছুটিতে বাড়িতে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুরে এ ঘটনাটি ঘটেছে।

মৃত সাদিয়া তাবাসুম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বিশমপুর গ্রামের মো. মাহবুবুর রশিদের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া তাবাসুম (২৩) ঈদের ছুটিতে বাড়িতে আসেন। যথারীতি পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপনও করেন। এ অবস্থায় আগামী সপ্তাহে তাঁর বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার কথা ছিল। আজ মঙ্গলবার ওই ছাত্রীর বাবা একটি জানাজায় অংশ গ্রহণের জন্য যান। এ সময় তাঁর মাও বাড়িতে ছিলেন না। এই সুযোগে সাদিয়া নিজ ঘরের একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘরের আঁড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।

এদিকে দীর্ঘ সময়েও কোনো খোঁজ না পেয়ে তাঁর চাচাতো বোন দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে একটি ফাঁক দিয়ে দেখতে পান ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে সাদিয়া। পরে দরজা ভেঙে সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার উপপরিদর্শক মো. মাইনুল রেজা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ওই ছাত্রী বিষণ্নতায় ভুগছিলেন। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি