1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন সৌদি আরবে হজে যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বুধবার (১৩ এপ্রিল) জামালপুরে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। প্রসঙ্গত, করোনার কারণে গত দুবছর বাংলাদেশ থেকে কাউকে হজের অনুমতি দেয়নি সৌদি সরকার।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, সৌদি আরব থেকে এ তথ্য প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে। তিনি এ তথ্য জামালপুরে এক ইফতার মাহফিলে জানিয়েছেন।

করোনার মহামারি কারণে ২০২০ এবং ২০২১ সালে কোনও হজযাত্রী সৌদি আরবে যেতে পারেনি। মহামারি না হলে ২০২০ সালে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারতেন।

এদিকে সৌদি আরব জানিয়েছে এবার হজে সারাবিশ্বের ১০ লাখ মুসল্লি অংশগ্রহণের সুযোগ পাবেন। হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে। কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় দুবছর পর এবার একসঙ্গে এত বেশি সংখ্যক মুসল্লিকে হজ পালনের অনুমতি দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে। পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। এছাড়া হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ থাকতে হবে। হজ পালনের সময়ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি