1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ময়মনসিংহে সাংবাদিক-পুলিশ মিলনমেলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের উপলক্ষে ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সঙ্গে জেলা পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ আয়োজনটি সাংবাদিক ও পুলিশের মিলনমেলায় পরিণত হয়। জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে স্থানীয় সকল সাংবাদিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ক্ষেত্রে পুলিশের পাশাপাশি গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা আমার তৃতীয় নয়ন হিসেবে কাজ করেন। আমাদের সকল চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রেও তারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেন। এছাড়াও পুলিশের সকল ভালো কাজের সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা আমাদের আরও ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন।

সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবীর সজল প্রমুখ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, রায়হানুল ইসলাম, হাফিজুর রহমান, শাহীন ফকির (সদর সার্কেল), কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি