1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

বিছানায় চিরকুট- ‘আমার মৃত্যুর জন্য ম্যানেজার দায়ী’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার রামনগর এলাকার একটি ভবনের নিচতলার কক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বেসরকারি সংস্থা ব্র্যাকের এক মাঠকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই মাঠকর্মীর নাম রনধীর তালুকদার (৩৪)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সনিপুর গ্রামের কৃষ্ণধন তালুকদারের ছেলে বলে জানা গেছে।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, একটি কক্ষের ভেতরে ছাদে রডের হুকের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই মাঠকর্মীর লাশ।

নিচে বিছানায় একটি চিরকুট মিলেছে। সেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য ম্যানেজার দায়ী’। আজ শুক্রবার লাশের ময়নাতদন্ত হওয়ার কথা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রনধীর তালুকদার ব্র্যাকের দুর্গাপুর কুমুদগঞ্জ শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার রামনগর এলাকার একটি ভাড়া বাসায় সপরিবারে থাকতেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। দরজা খোলা একটি কক্ষের ভেতর ছাদে রডের হুকে রশিতে ঝুলানো ছিল তার লাশ। ঘটনার সময় রনধীর তালুকদারের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুকন উদ্দিন একটি চিরকুট পাওয়ার কথা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। আজ শুক্রবার লাশের ময়নাতদন্ত করা হবে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি