1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ভালুকায় চুরি যাওয়া ফ্যাক্টরির মালামাল উদ্ধার, গ্রেফতার ৬

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের ভালুকায় ফ্যাক্টরি থেকে চুরি যাওয়া ৯ লাখ টাকার মালামাল উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তিন মাসের মধ্যে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে ময়মনসিংহ শিল্পাঞ্চল পুলিশ-৫। রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মিজানুর রহমান স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি জানান।

পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর ২০১৮ থেকে ১৯ অক্টোবর ২০২১ পর্যন্ত উপজেলার কাশর এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরি থেকে প্রায় ৯ লাখ টাকা মূল্যের মেশিনারী পাটর্স চুরি হয়। এ বিষয়ে ফ্যাক্টরির কর্মকর্তা মো. হারুন অর রশিদ বাদী হয়ে ২০২১ সালে ২০ অক্টোবর তারিখে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর- নম্বর-২৮) দায়ের করেন। মামলার পরপরই থানা পুলিশ এজাহার নামিও দুই আসামি ওই কারখানায় কর্মরত ইলেক্ট্রিশিয়ান মো. রেজাউল করিম ও বাবর আহম্মেদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য শিল্পাঞ্চল পুলিশে ন্যস্ত করা হয়। পরে শিল্পাঞ্চল পুলিশ তদন্তপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে ওই ঘটনার সাথে জড়িত ছাব্বির হোসেন সাদ্দাম, সাইদুর রহমান সাঈদ, মো. জাহিদুল ইসলাম জাহিদ ও মো. শাহাদত হোসেনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করে।

পলিশ সুপার আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা শিল্পাঞ্চল পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) মো. জুলফিকার আলী ওই মামলাটির তদন্তপূর্বক চূড়ান্ত প্রতিবেদন রবিবার (২০ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করেছেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এএসপি কাজী সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি