1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ভৈরবে শপথ গ্রহণ অনুষ্ঠানেই চেয়ারম্যান গ্রেপ্তার!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা মিলনায়তন কক্ষে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানের পর জেলা ডিবি পুলিশের একটি দল সভাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ অ্যাসল্টের মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।

২৬ ডিসেম্বর ভৈরব ইউপি নির্বাচনে কালিকাপ্রসাদ ইউনিয়নের নয়হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণে সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, মামলার প্রধান আসামি হিসেবে মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি