1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

চেতনানাশক খাইয়ে স্কুলছাত্রের অটোরিকশা ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরের মেলান্দহে কলার সঙ্গে চেতনানাশক খাইয়ে রকিব হাসান (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রের অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় রকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রকিব ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর এলাকার বাবুল বেপারীরে ছেলে ও চিনারচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্কুল বন্ধ থাকায় অভাবের সংসারের হাল ধরতে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি।

এ বিষয়ে রকিবের মা আছিয়া বেগম বলেন, রকিব সকাল ৭টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে হাসপাতাল থেকে আমাদের ফোন দিয়ে জানানো হয় রকিব অজ্ঞান হয়ে পড়ে আছে। কারা যেন তাকে কৌশলে কলা খাইয়ে অজ্ঞান করে রাস্তার পাশে রেখে অটো নিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে আসি।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি