1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

মাস্ক ছাড়া মসিকের পার্কে প্রবেশ নিষেধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর সচিব রাজীব কুমার সরকার জানিয়েছেন, করোনা সংক্রমণ বিস্তার রোধে সরকার নির্ধারিত বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এ বিষয়ে মাননীয় মেয়রের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তিনটি ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করেছে।

তিনি আরও জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত পার্কসমূহে কেউ মাস্ক ব্যতীত প্রবেশ করতে পারবে না। মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পার্কসমূহে মাস্ক পরা নিশ্চিত করতে আজ দুপুরে জয়নুল আবেদিন পার্কে অভিযান পরিচালনা করেছে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনি ১১ মামলায় ১১৫০ টাকা জরিমানা করেন।

এছাড়া, চরপাড়া, ভাটিকাশর ও ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। তিনি ১১ মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

করোনা সংক্রমণ রোধকল্পে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি