1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

নেত্রকোনার কলমাকান্দায় বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে মৃত্যু হয়েছে আব্দুল গফুর (৩৫) নামে এক রঙ মিস্ত্রীর। সকালে উপজেলা সদরের পশ্চিম বাজার এলাকায় এ ঘটনা ঘটলে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। নিহত আবদুল গফুর উপজেলার সদর ইউনিয়নের চকপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পশ্চিম বাজারের একটি ২য় তলা বিল্ডিং এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বাজারের একটি বিল্ডিং এর ২য় তলার ছাদে রাজমিস্ত্রির কাজ করছিলেন আব্দুল গফুর। এ সময় অসাবধানতাবশত বিল্ডিং এর ছাদে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রাসহ অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মৌসুমী করিম মৌরি তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. আব্দুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি