1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ঈশ্বরগঞ্জে আগুনে পুড়ল পৌরমার্কেট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় দোকান ও একটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয়রা জানায়, শহরের বিভিন্ন জায়গায় যখন নতুন বছরতে স্বাগত জানাতে তোড়জোড় চলছিল ঠিক তখনি ওই মার্কেটের বন্ধু নামক একটি দোকানের ভেতরে থেকে আগুন শিখা বের হতে দেখে স্থানীয়রা। দ্রুত তা অন্য পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পানির উৎস পেতে বিলম্ব হওয়ায় সময় মতো কাজ করা যায়নি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্টিক থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি