1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় মামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

গফরগাঁওয়ের যশরা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান হিমেলের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যশরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েলসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন মাহমুদুল হাসান।

মামলায় বলা হয়, গত সোমবার রাতে যশরা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার পথে চেয়ার তারিকুল ইসলাম রিয়েল চেয়ারম্যানের নির্দেশে দৌলতপুর এলাকায় স্থানীয় যুবক খায়রুল, সুলতান, হজরত আলীসহ ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেন।

এ সময় তাঁরা মাহমুদুল হাসানকে কুপিয়ে আহত করেন। এ ছাড়া ইউনিয়ন যুবলীগের জগলু নামের আরেক কর্মী আহত হন। আহত মাহমুদুল হাসানকে দেখতে গতকাল হাসপাতালে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।

এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল বলেন, ‘সেদিন আমি ঘটনাস্থলেই ছিলাম না। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি