1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

নেত্রকোণার খারনৈই ইউনিয়নের নির্বাচন বাতিল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১


নেত্রকোনার কলমাকান্দায় রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারী স্কুল ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপারে সীল মারা ও ছিনতায়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ইউনিয়নটির নির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল রবিবার কলমাকান্দা উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা যায়, রবিবার দুপুরের দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবিএম সিদ্দিীকুর রহমানের (নৌকা) কর্মী-সমর্থকরা জোর করে বামনগাঁও মিশনারী স্কুল ভোটকেন্দ্রে প্রবেশ করে অন্যান্য প্রার্থীর এজন্টদের বের করে দেয় এবং জাল ভোট দিতে শুরু করে। ভোট-গ্রহণকারী কর্মকর্তারা বাধা দিলে তারা বেশকিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয়।

এ সময় স্বতন্দ্র চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমান (ঘোড়া) ও চান মিয়া দেওয়ানীর (আনারস) কর্মী-সমর্থকরা বাধা দিলে কেন্দ্রে চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ শাখা) এ. কে. এম. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল বাতেন জানান, ভোট চলাকালে দুপুর সাড়ে বারোটার দিকে কতিপয় যুবক কেন্দ্রে প্রবেশ করে সকল এজেন্টদের বের করে দেয়। এ সময় পোলিং এজেন্টসহ অনেককে মারধরও করেছে তারা। তারা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল মারা শুরু করে। এ অবস্থায় কেন্দ্রে উপস্থিত বিভিন্ন প্রার্থী ও তাদের সমর্থকদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। এই অবস্থায় প্রথমে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, বামনগাঁও মিশনারী স্কুল ভোট কেন্দ্র থেকে ২৭৩টি চেয়ারম্যান, ১০০ টি সংরক্ষিত এবং ১০০টি মেম্বার পদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। পরে প্রথমে উক্ত কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। এই কেন্দ্রের ভোট নির্বাচনের সার্বিক ফলাফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে। এই কারণে ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি