1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

৩৩৩ নম্বরে কল পেয়ে খাবার পৌঁছে দিলেন দুর্গাপুর প্রশাসন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ কল করে খাদ্যসহায়তা পেলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রায় ১৫০টি পরিবার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম এলাকার সাধারণ মানুষদের হাতে বুধবার বিকেলে মানবিক সহায়তা হিসেবে এ খাবার তুলে দেন।

এ নিয়ে ইউএনও রাজীব-উল-আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনা সহ নানা কারনে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। জেলা প্রশাসনের অনলাইনে আরও আবেদন জমা পড়েছে। সেগুলো যাচাই-বাচাই করে প্রকৃত কর্মহীনদের ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে। ইতোমধ্যে ’৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের মধ্যে খাদ্য পৌছে দেয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। খাদ্যসামগ্রী পেয়ে সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি