1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ভালুকায় স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রাম থেকে মারুফা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্যে মরদেহটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মারুফা ওই গ্রামের মো. মোফাজ্জল হোসেনের মেয়ে। স্থানীয় আব্দুল আজিজ চৌধুরি একাডেমির পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলো সে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মারুফাকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় একজন। পরে তার পরিবারকে জানায়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় মারুফা টিভি দেখার কথা বলে তার চাচির বাড়ি যায়। তারপর থেকেই তার আর দেখা মেলেনি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মেয়েটি কি কারণে আত্মহত্যা করলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি