1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গফরগাঁওয়ে নৌকা প্রত্যাশীদের কণ্ঠে ‘সরকারের উন্নয়ন’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁওয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল আওয়ামী লীগে যেমন ঐক্য গড়ে উঠেছে তেমনি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বক্তৃতায় সরকারের উন্নয়ন চিত্র ফুটে উঠছে। তারা স্ব-স্ব ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বিশেষ বর্ধিত সভা করে এক মঞ্চে দাঁড়িয়ে দলীয় প্রার্থীকে জয়ী করার অঙ্গিকার করছেন। আবার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে সরকারের সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরছেন।

জানা যায়, গফরগাঁওয়ের ইউপি নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তবে নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১৫ ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এলাকায় জনসংযোগ করে দলীয় মনোনয়ন পেলে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে ভোটারদের কাছে দোয়া-সমর্থন প্রার্থনা করছেন।

প্রতিটি ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যানসহ ৪-৮ জন করে দলীয় মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এ অবস্থায় দলীয় ঐক্য প্রতিষ্ঠা ও বিদ্রোহী প্রার্থী ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বিভেদ ভুলে এক মঞ্চে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক বিশেষ বর্ধিতসভা চলছে। এতে ইউপি নির্বাচন ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে অভুতপূর্ব ঐক্য গড়ে উঠেছে।

লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থা ভাজন আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল গফরগাঁওয়ে সড়ক অবকাঠামো উন্নয়ন, সেতু, ব্রিজ-কালভার্ট নির্মাণ, অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণসহ প্রতিটি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা প্রতিটি সভায় সরকারের সেই উন্নয়ন চিত্র তুলে ধরছি। পাশাপাশি জামায়াত-বিএনপি সন্ত্রাসীদের মানুষের ওপর অত্যাচার নির্যাতনের কথাও বলছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি